ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাত ঘণ্টা অবরোধের পর শাহবাগ মোড় ছেড়েছে কর্মচারীরা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৯ অক্টোবর ২০২৪, শনিবার, ৭:২৬ অপরাহ্ন

banglahour

সাত ঘণ্টা অবরোধের পর রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে গেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। তবে যাওয়ার আগে দাবি মানার জন্য সরকারকে ১৫ দিনের আলটিমেটাম (সময়সীমা) বেঁধে দিয়েছেন তাঁরা। শাহবাগে যানচলাচল এখন স্বাভাবিক রয়েছে।

চাকরি স্থায়ী করার দাবিতে আজ শনিবার সকাল ১০টা থেকে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা শাহবাগ মোড়ে অবরোধ করেন। বিকেল ৪টার আগে কর্মচারীদের ছয়জনের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। সেখান থেকে ফিরে এসে বিকেল পাঁচটার দিকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তাঁরা।

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

রফিকুল ইসলাম আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানে কোনো কর্মচারী প্রতারণার শিকার হলে সরকারকে জানাতে বলা হয়েছে। তদন্ত করে এমন কাউকে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সব সমস্যার সমাধান করা হবে—এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজকের কর্মসূচি তুলে নেওয়া হয়।

অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন। বিস্তারিত আসছে...

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম