ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এবার ভোট চোরদের হাতে নাতে ধরতে হবে- খসরু

সারাদেশ |

(৩ বছর আগে) ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার, ৪:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫১ অপরাহ্ন

banglahour

বরিশাল:  এবার ভোট চোরদের হাতে নাতে ধরতে হবে। তারা যেন পালিয়ে যেতে না পারে। এই ভোট চোরদের হাতে নাতে ধরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করে সংসদ নির্বাচিত করবে। ফ্যাসিস্ট সরকার ভোট চুরির যে পাঁয়তারা করে এখন পর্যন্ত ক্ষমতায় টিকে আছে এবার তা আর বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে  এ কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। তাদেরকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।

 বরিশাল মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ এর গন মিছিলে

গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯