ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আন্দোলনে নিহত হৃদয়ের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৩:২৬ অপরাহ্ন

banglahour

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে 

 নিহত  হৃদয় আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


সোমবার (২১ অক্টোবর) বিকেলে সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে সাভারে নিহত হৃদয় আহমেদের বাবা মো. রাজু আহমেদের হাতে নগদ ২ লাখ টাকা তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নাটোর জেলা আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান।


ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান, মো. আফছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, পৌর আমির মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মো. মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল মন্নাফ, নাটোর শহর জামায়াতের যুববিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের ছাতার দিঘী গ্রামের রাজু আহমেদের ছেলে হৃদয় আহমেদ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯