চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকার মঞ্চ মাতাতে আসছেন ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে "ম্যাজিক্যাল নাইট ২.০" শিরোনামের এই কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টের ৩৭ দিন বাকি থাকতেই সব টিকিট বিক্রি হয়ে গেছে।
তবে কনসার্টের প্রচারণা চালানো হলেও এখনো আর্মি স্টেডিয়ামের কোনো অনুমতি মেলেনি। স্টেডিয়ামের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, আয়োজক কর্তৃপক্ষ আবেদন করেছে এবং দাপ্তরিক কাজ চলছে, তবে এখনো অনুমতি চূড়ান্ত হয়নি।
এই কনসার্টে আতিফ আসলামের পাশাপাশি পারফর্ম করবেন পাকিস্তানের তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে আতিফ লিখেছেন, "বাংলাদেশ, আমি আসছি।"
অনুষ্ঠানটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, তবে এখনো স্টেডিয়ামের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় আছে আয়োজকরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
