ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বলিউডে সমান পারিশ্রমিক নিয়ে আবারও মুখ খুললেন কারিনা কাপুর

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩১ পূর্বাহ্ন

banglahour

 

বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কারিনা কাপুর খান সম্প্রতি আবারও বলিউডে নারী-পুরুষের সমান পারিশ্রমিকের বৈষম্য নিয়ে সরব হয়েছেন। শাহরুখ খান, সালমান খান, আমির খানের মতো বড় তারকাদের সঙ্গে কাজ করেও কখনোই তাদের সমান পারিশ্রমিক পাননি কারিনা। এ নিয়ে দীর্ঘদিন ধরে নিজের অসন্তোষ প্রকাশ করে আসছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানান, সমান পারিশ্রমিকের দাবিতে তার লড়াই অব্যাহত আছে। দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করলেও কখনো খানদের মতো পারিশ্রমিক পাননি তিনি। এমনকি তার স্বামী সাইফ আলি খানের সমপরিমাণ পারিশ্রমিকও তাকে দেওয়া হয় না।

২০০৩ সালে শাহরুখ খানের বিপরীতে ‘কভি অলবিদা না কহনা’ ছবিতে সমান পারিশ্রমিকের দাবি করায় কাজটি হারাতে হয়েছিল কারিনাকে। প্রযোজক করণ জোহরের সঙ্গেও এ নিয়ে তার মনোমালিন্য হয়েছিল বলে জানা যায়।

কারিনা কাপুর বলেন, "যদি আমার মনে হয় কোনো কাজের জন্য যথাযথ মূল্যায়ন পাচ্ছি না, তবে আমি সেই কাজ করব না। আমি অপেক্ষা করব এবং লড়াই চালিয়ে যাব যাতে সবাই বুঝতে পারে যে, আমি পুরুষ সহ-অভিনেতাদের মতোই গুরুত্বপূর্ণ।"

কারিনা পরবর্তী প্রজন্মের অভিনেত্রীদের উদ্দেশে বলেন, "না বলা মানে আত্মবিশ্বাসের অভাব নয়। বরং নিজের প্রতি আস্থা রেখে, যদি কোনো কাজ বা পরিস্থিতিতে স্বচ্ছন্দ না লাগে, তবে তা প্রত্যাখ্যান করা উচিত। এতে আত্মবিশ্বাস তৈরি হয়।"

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম