ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার, ২:৫৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যতক্ষণ আছি কাজ করে যাব, তবে আমি চাই, সব মানুষই যেন ন্যায়বিচারটা পায়। দ্রুত মামলাগুলো যেন নিষ্পত্তি হয়। সরকার জনগণের কল্যাণ নিশ্চিত করে তাদের উজ্জ্বল ও নিরাপদ ভবিষ্যতের জন্য অক্লান্ত পরিশ্রম করছে।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে দুর্ভাগ্য সন্ত্রাসীদের আক্রমণ থেকে আমাদের আদালতগুলোও রেহাই পায়নি। ঝালকাঠিতে বোমা মারলো, গাজীপুরে বোমা মারলো। জুডিসিয়াল অফিসারকে হত্যা করলো। আমরা চাই দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার পাবে। আমরা মামলার দ্রুত নিষ্পত্তি চাই। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই।

অনুষ্ঠানে বক্তব্য আরো দেন আইনমন্ত্রী আনিসুল হক, আইনসচিব গোলাম সারওয়ার, জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম