ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বরাদ্দকৃত কক্ষের জন্য অনশন ইবি শিক্ষার্থীদের

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:০২ পূর্বাহ্ন

banglahour

বরাদ্দকৃত শ্রেণীকক্ষ বুঝে পাওয়ার দাবিতে আমরণ অনশনে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার রাত ৯ টার দিকে তারা অসুস্থ হলে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।

এদিকে মোবাইলফোনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ মঙ্গলবার আলোচনার মাধ্যমে তাদের দাবি পূরণের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা তাতে রাজি হননি। উপাচার্যের এ আশ্বাসকে অযৌক্তিক আখ্যা দিয়ে নির্দিষ্ট সমাধান না দেওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রাত সাড়ে ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অনশন চলমান ছিল। 

এর আগে শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে দাবি পূরণ না হওয়ায় বিকাল ৩ টা থেকে আমরণ অনশনের ঘোষণা দেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও বিভাগের শিক্ষকরা তাদের দাবির বিষয়ে সমাধানের আশ্বাসে অনশন ভাঙার অনুরোধ জানালেও তারা অনশন চালিয়ে যায়।

শিক্ষার্থীরা বলেন, এর আগেও অনেক আলোচনা হয়েছে। আমরা আলোচনা-আলোচনা খেলা চাই না। পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে আমরা এখান থেকে উঠবো না। আমাদের রুম আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। অবৈধ দখলকারীদের সেখান থেকে উচ্ছেদ করতে হবে। নতুবা আমাদের অনশন চলমান থাকবে।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর চারুকলা বিভাগকে রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় ২৩টি ও পঞ্চম তলায় ১টি কক্ষসহ ২৫টি কক্ষ বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগকে পঞ্চম তলায় ১৫টি ও ফোকলোর স্টাডিজ বিভাগকে একই তলার ১৭টি কক্ষ বরাদ্দ দেওয়া হয়। তবে ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ তাদের জন্য বরাদ্দকৃত কক্ষে না গিয়ে পূর্বে থেকেই ব্যবহার করা চারুকলা বিভাগের নামে বরাদ্দকৃত কক্ষসমূহ ব্যবহার অব্যাহত রাখে। পরে বিজ্ঞপ্তি আকারে নির্দেশনা এলেও দখলকৃত কক্ষগুলো ছাড়তে নারাজ বিভাগ দুটি।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯