ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন বেবী নাজনীন

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ১:৫২ অপরাহ্ন

banglahour

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন ব্লাক ডায়মন খ্যাত গায়িকা বেবী নাজনীন।


রোববার, ১০ নভেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি।

এসময় তিনি জুলাইয়ের ছাত্র-আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। পতন হয়েছে বাংলাদেশের বুকে চেপে বসা স্বৈরশাসক শেখ হাসিনার।


তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর পর স্বাধীনভাবে শ্বাস নিতে এবং কথা বলতে পারছে বাংলাদেশের মানুষ। আমাদের মনে রাখতে হবে, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল ছাত্র-জনতা, তাদের সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে।


বেবী নাজনীন বলেন, ‘অন্তর্বতীকালীন সরকারে প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তি রয়েছেন, এতে আমরা আশাবাদী হতেই পারি। তবে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেওয়ার দাবি জানাই।’

বর্তমানে বেবী নাজনীন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এর আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। অতঃপর দীর্ঘ ৮ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরলেন এই গায়িকা।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম