ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাভারে তৈরি পোশাকের গোডাউনে অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মতামত | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ৯:৩১ অপরাহ্ন

banglahour

সাভারের একটি তৈরি পোশাকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ জানিয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন মজিদপুর রোডে ইসলামিয়া ডেন্টাল অ্যান্ড চক্ষু হাসপাতালের ভবনের তৃতীয় তলায় শামীম এন্টারপ্রাইজের গোডাউনে এই অগ্নিকাণ্ড ঘটে।

গোডাউনের মালিক শামীমের স্বজন মাসুম মিয়া জানান, ওই গোডাউনে তৈরি পোশাক কিনে মজুত রাখা হতো। আগুনের খবর শুনে শামীম স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে।

মতামত থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯