ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে প্রধান শিক্ষককে অপসারনের দাবীতে সংবাদ সম্মেলন

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ৯:০৪ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কুলিয়ারচর গকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ মজিবুর রহমানের  বিরুদ্ধে অর্থ আত্নসাত, অনিয়ম,  দূর্নীতি ও অপসারনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।  

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাজিতপুরের সরারচর উপজেলা রিপোটার্স ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিতভাবে এসব অভিযোগ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জমি দাতা পরিবারের সদস্য শ্রী-গুরু দাস মোদক । 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজ ক্ষমতা বলে নিয়ম বর্হিভুতভাবে বিগত কয়েক বছর ধরে এডহক কমিটি গঠন করে বিদ্যালয়ের  আয়ের সমুদয় টাকা এবং ১০ বছর পর পর বিদ্যালয়ের নামে মার্কেটের  ভাড়া বাবদ ২৩ লাখ ৭০ হাজার টাকাসহ লাখ লাখ টাকা আত্নসাত করছেন। শুধু তাই নয় তিনি  বিদ্যালয়ের জনৈক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে এলাকা বাসির চাপের মুখে ২য় বিয়ে করেন । তার নামে আদালতে মামলা চলমান । তাই বিদ্যালয়ের পড়া-লেখার সুষ্ঠু পরিবেশ ও মান বজায় রাখার স্বার্থে পূর্ণাঙ্গ কমিটি গঠন,প্রধান শিক্ষকের অপসারন ও আনীত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা মন্ত্রীসহ প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শ্রী গুরুদাস মোদক ।  
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার উপজেলা ছাত্র লীগ সহ-সভাপতি  ছোটন মোদক, ছোট ভাই হরিদাস মোদক ও উপজেলা ছাত্র লীগের ক্রীড়া সম্পাদক মেজবাহ উদ্দীন প্রমূখ ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম