ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদে আসছে নির্মাতা জাহিদ জুয়েলের পিনিক

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:১২ পূর্বাহ্ন

banglahour

আসছে ঈদুল ফিতরে নির্মাতা জাহিদ জুয়েল দর্শকদের সামনে হাজির হচ্ছেন ‘পিনিক’ সিনেমা নিয়ে। নির্মাতা বলেন, ‘‘পিনিক’ আমার কাছে শুধু একটি চলচ্চিত্র নয়; এটি একটি অনুভূতি, যা আমি দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এটি এমন একটি গল্প, যা অ্যাকশন, রোমান্স, সাসপেন্স এবং মনস্তাত্ত্বিক থ্রিল—সবকিছু একসঙ্গে মিশিয়ে তৈরি। এখন দর্শকরা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা সাউথ ইন্ডিয়ান সিনেমায় যে গভীরতা আর জনরা-ব্লেন্ডিং দেখতে অভ্যস্ত, তাদের জন্য ‘পিনিক’ একদম সময়োপযোগী সিনেমা। এটি এমন একটি গল্প, যা আপনাকে প্রথম দৃশ্য থেকে শেষ পর্যন্ত আটকে রাখবে এবং ভেতরের ‘ঘোর’ তৈরি করবে।”

‘ঘোর’ বলতে নির্মাতা জাহিদ জুয়েল বোঝাতে চেয়েছেন এমন একটি অভিজ্ঞতা, যা সিনেমা শেষ হলেও দর্শকদের মনে রয়ে যাবে। পিনিকে এমন কিছু দৃশ্য তিনি উপহার দিতে চাচ্ছেন জানিয়ে বলেন, “মুহূর্ত রয়েছে, যা আপনার চিন্তার গভীরে প্রভাব ফেলবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে। চিত্রনাট্যটি লিখেছেন আখিউজ্জামান মেনন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, এটি এ সময়ের অন্যতম শক্তিশালী চিত্রনাট্য। মেনন লেখায় গল্পের টানটান উত্তেজনা, চরিত্রের গভীরতা আর সংলাপের মায়াজাল ‘পিনিক’কে একটি আলাদা মাত্রায় নিয়ে গেছে। এটি শুধু গল্প নয়, বরং এক অসাধারণ অভিজ্ঞতা।”

পিনিক’ সিনেমায় আবারও জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এ ছাড়া আরও আছেন ফজলুর রহমান বাবু, আলী রাজ, আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, মোমেনা চৌধুরী, শিমুল খান, মাসুম বাশার, সেতু, শরীফ সিরাজ, সীমান্ত, মিতুল, নাফিস আহমেদসহ অনেকে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম