ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাবি ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ৫:০৯ অপরাহ্ন

banglahour

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাবি সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৫ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে শিক্ষার্থীদের একটি মিছিল বের হলে হামলার শিকার হন তারা। এ সময় ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশি-বিদেশি অস্ত্র ও ককটেল নিয়ে মিছিলের ওপর হামলা চালায়। এ ঘটনায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন।

পরবর্তীতে গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত আসামি ইমন খান জীবনকে চিহ্নিত করা হয়।

গ্রেফতারের পর ইমনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম