ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার নিন্দা ছাত্রশিবিরের

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৯:০৯ অপরাহ্ন

banglahour

ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি এই ঘটনার তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক রক্ষার আহ্বান জানিয়েছে।

সোমবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, "প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে হওয়া উচিত। একটি কূটনৈতিক মিশন আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষিত। সেখানে এমন হামলা কেবল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য হুমকি নয়, বরং দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে।"

তিনি আরও বলেন, "এ ধরনের ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতাকে ব্যাহত করার পাশাপাশি উগ্রবাদ ও সহিংসতাকে উসকে দিতে পারে।"

ছাত্রশিবিরের পক্ষ থেকে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি মিশনের নিরাপত্তা জোরদার করতে। একই সঙ্গে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের নাগরিকদের প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, "জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে।"

এ ঘটনার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম