ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সীমান্তেই অনশন করবে নতুনধারা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৫:২৭ অপরাহ্ন

banglahour

ঢাকা: সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সীমান্তেই অনশনে করার ঘোষণা দিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। 

আজ মঙ্গলবার (৩ জানুয়ারী)  বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এ ঘোষনা দেন।

এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, ফজলুল হক, চেয়ারম্যান-এর উপদেষ্টা দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ সরকার রানা প্রমুখ ২০২৩ সালের শুরুতেই সীমান্তে হত্যার ঘঁনার তীব্র নিন্দা জানান এবং সীমান্তে সকল হত্যাকান্ডের বিচারের পাশাপাশি স্থায়ীভাবে বেসমারিক মানুষদেরকে হত্যা বন্ধের ব্যবস্থা করার জন্য দুই দেশের রাষ্ট্রিয় সর্বোচ্চ মহলের প্রতি আহবান জানান।  

আগামী ১ সপ্তাহের মধ্যে যদি স্থায়ীভাবে বাংলাদেশের সীমান্তহত্যা বন্ধের ব্যবস্থা না করা হয়, তাহলে অনশনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১৭ সালের ৩১ ডিসেম্বর এবং দ্বিতীয়বার ২০২২ সালের ২৬ অক্টোবর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করে আবেদন করেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯