ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো

জাতীয় | মাইনুল ইসলামঃ নিউইয়র্ক

(১ বছর আগে) ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:২৯ পূর্বাহ্ন

banglahour

নির্বাচন নিয়ে অন্তবর্তী সরকারের সঙ্গে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থাহীনতার প্রশ্ন উঠেছে । সম্প্রতি জাতির উদ্দেশে দেয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে সন্তুষ্ট নয় বড় দলগুলো। কেননা নির্বাচন কবে, কখন হবে এ নিয়ে কোন সঠিক দিক নির্দেশনা নেই প্রধান উপদেষ্টার বক্তব্যে, এমন অভিযোগ রাজনৈতিক দলগুলোর। আর তাই তাদের সঙ্গে সরকারের দূরত্ব বেড়েই চলেছে।  
এরই মধ্য বিএনপি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে  প্রধান উপদেষ্টার বক্তব্যে তারা যথেষ্ট সন্তুষ্ট নয়। নির্বাচনের দিনক্ষন সুনির্দিষ্ট না করলে সরকারের সঙ্গে দূরত্ব আরো বারার আশঙ্কা থাকছেই।  
এদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভিযোগ, অন্তবর্তী সরকারের সাথে নিয়মিত কোন বৈঠক না হওয়ায় হতাশ তারাও। এ পর্যন্ত তিন দফায় আলোচনা হলেও তাতে স্পষ্ট নয় নির্বাচনের সময়সূচী। 
তবে জামায়াতের অবস্থান বিএনপির থেকে ভিন্ন। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষনার পক্ষে দলটি। 
ইতোমধ্যেই বিভিন্ন মহল থেকে অন্তবর্তী সরকারের কর্মকান্ড নিয়ে রয়েছে তীব্র সমালোচনা। আলোচনায় আছে নতুন করে ষড়যন্ত্রের অভিযোগ। এছাড়া ছাত্র জনতার নতুন দল গঠনও ভাবিয়ে তুলেছে রাজনৈতিক দলগুলোকে। 
তবুও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসে ২০২৬ এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে। 
অবশ্য প্রধান উপদেষ্টার বক্তব্যের পরের দিনই তার প্রেস সচিব এই সময়সীমা ২০২৬ এর জুন পর্যন্ত যেতে পারে বলে মন্তব্য করেন। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯