ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, আগুন নিয়ন্ত্রণে ছড়ানো হচ্ছে গোলাপি গুঁড়া

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ২:২৯ অপরাহ্ন

banglahour

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল অব্যাহত রয়েছে। প্রায় এক সপ্তাহ পার হলেও আগুনের গতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষ হাজার হাজার গ্যালন গোলাপি রংয়ের গুঁড়া ছিটাচ্ছে।

গোলাপি গুঁড়ার নাম ফস-চেক
বার্তা সংস্থা এপির তথ্যমতে, এই গোলাপি গুঁড়ার নাম ফস-চেক। এটি একটি বিশেষ রাসায়নিক উপাদান, যা পেরিমিটার নামের একটি কোম্পানি তৈরি করে। ১৯৬৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে এই গুঁড়ার ব্যবহার হচ্ছে।

ফস-চেক মূলত আগুনের চারপাশে স্প্রে করা হয়, যাতে আগুনের গতি থেমে যায়। এর উপাদানের মধ্যে রয়েছে ৮০ শতাংশ পানি, ১৪ শতাংশ সারজাতীয় লবণ এবং ৬ শতাংশ রঙিন ও ক্ষয় প্রতিরোধী উপাদান। এটি জ্বালানির তাপমাত্রা হ্রাস করে এবং অক্সিজেনের সরবরাহ কমিয়ে আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

পরিস্কারের পরামর্শ
পেরিমিটার কোম্পানি জানিয়েছে, ফস-চেক যত দ্রুত সম্ভব পরিষ্কার করা উচিত। এটি শুকিয়ে গেলে পরিষ্কার করা কঠিন হয়ে যায়। ছোট জায়গা গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা সম্ভব। বড় পৃষ্ঠার ক্ষেত্রে উচ্চচাপযুক্ত পানি ব্যবহার করতে হবে।

বিতর্কিত ব্যবহারের প্রভাব
তবে ফস-চেকের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে, এতে থাকা রাসায়নিক উপাদান পরিবেশের জন্য ক্ষতিকর। এটি জলাশয়ের মাছ মেরে ফেলে এবং দীর্ঘমেয়াদে পরিবেশের ক্ষতি করতে পারে।

লস অ্যাঞ্জেলেসে দাবানল কতদিনে নিয়ন্ত্রণে আসবে, তা এখনও নিশ্চিত নয়। কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম