ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লেবাননে নতুন সরকারের সমর্থনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সফর

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১:৩১ অপরাহ্ন

banglahour

লেবাননের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংকট নিরসনে সমর্থন জানাতে শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটিতে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সফরকালে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে বৈঠক করবেন।

ম্যাক্রোঁর এই সফর এমন সময়ে হচ্ছে, যখন ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের পর লেবানন নতুন এক যুগে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। গত ৯ জানুয়ারি দীর্ঘ দুই বছরের রাজনৈতিক শূন্যতার অবসান ঘটিয়ে জোসেফ আউন প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং নওয়াফ সালামকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া এবং দেশের অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠা।

পাকিস্তানভিত্তিক আরব নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্টের এই সফরের উদ্দেশ্য লেবাননের নতুন নেতৃত্বকে শক্তিশালী করা, দেশটির সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং রাজনৈতিক ঐক্য রক্ষা করা। সফরের অংশ হিসেবে ম্যাক্রোঁ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করবেন।

বিশ্লেষকদের মতে, ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের ফলে হিজবুল্লাহর প্রভাব কমেছে, যা লেবাননের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে।

ম্যাক্রোঁর সফরকালে তিনি লেবাননের পার্লামেন্ট স্পিকার ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র নবিহ বেরি এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) প্রধান আরোলদো লাজারোর সঙ্গেও সাক্ষাৎ করবেন। ইসরাইলি সেনা প্রত্যাহারের পর যুদ্ধবিরতি অঞ্চলটি সুরক্ষিত রাখতে লেবানন সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের ভূমিকা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হবে।

উল্লেখ্য, লেবাননের স্থিতিশীলতা রক্ষায় ফ্রান্স ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবারও দেশটির রাজনৈতিক বৈচিত্র্য ও একতা বজায় রাখতে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে সহায়তা দিতে প্রস্তুত ফরাসি সরকার।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম