ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেরপুরে ট্রাক-অটো সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩ আহত ৩

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ জানুয়ারি ২০২৩, শনিবার, ৭:১৪ পূর্বাহ্ন

banglahour

শেরপুর: শেরপুর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও চাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৩জন আহত হয়েছেন। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে তারা হল- নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের রফিকুল ইসলাম (৪১) এবং তার ছেলে রাব্বী (৯)। আহতরা হল- একই গ্রামের আবেদ আলী মোহাম্মদ আলী (৪৫), হাবিব (৩৫) ও তিনানী এলাকার শুভ (১৫)।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর-বনগা সড়কের সদর উপজেলার তাতালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে যাত্রীরা নালিতাবাড়ী উপজেলায় ফিরছিলেন। পথে ওই সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী তিনজন ঘটনাস্থলেই মারা যায় এবং অপর তিনজন গুরুতর আহত হয়।

সদর থানার ওসি বছির আহমেদ বাদল সড়ক দুর্ঘটনায় তিনজন সিএনজি যাত্রী নিহত ও অপর তিনজনের আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯