ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কানাডা ও মেক্সিকোর পণ্যে আজ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৯:৫৪ পূর্বাহ্ন

banglahour

কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর আজ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি এ সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন। তবে তেল সম্পর্কিত পণ্যের ওপর শুল্ক বসবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
ট্রাম্পের মতে, এই শুল্কের উদ্দেশ্য হলো সীমান্তে অবৈধ অভিবাসী ঢল কমানো। তিনি ফেন্টানাইল (মাদক) সরবরাহ বন্ধ করতে চান, যা যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া কানাডা ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর জন্যও এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ট্রাম্প চীনের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনাও করেছেন। কিছুদিন আগে তিনি বলেছেন, চীনা পণ্যের ওপর নতুন শুল্ক ১০ শতাংশ হবে। তবে এই বিষয়ে তিনি এখনও বিস্তারিত কিছু জানাননি। ট্রাম্পের দাবি, চীনের মাধ্যমেও যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল প্রবাহিত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং জনস্বাস্থ্যের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম