মধ্যরাতে স্বৈরাচার শেখ হাসিনার নামফলক ভেঙে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে একদল শিক্ষার্থী স্বৈরাচারের দোসরের নামফলক মুছে ফেলার জন্য জড়ো হয়।
রাত আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইটের (লাইব্রেরি গেট) সামনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর সম্বলিত শেখ হাসিনার নামফলক হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়। এ সময় স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও একসঙ্গে ও স্বৈরাচারের কোনো চিহ্ন ববি ক্যাম্পাসে জায়গা হবে না বলে জানান তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
