ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মালয়েশিয়ায় ১১৩ বাংলাদেশিসহ গ্রেফতার ২৩৫ অভিবাসী

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৯:৫৪ পূর্বাহ্ন

banglahour

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী উচ্ছেদে চলছে ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযান। চলমান এ অভিযানে গ্রেফতার হচ্ছেন অসংখ্য অভিবাসী। দেশটির জোহর রাজ্যে টানা তিনদিন  চলে সাঁড়াশি অভিযান। বেরিতা হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয় এ অভিযানে ২৩৫ জন অভিবাসীকে গ্রেফতার করে অভিবাসন বিভাগ। এ সংখ্যার মধ্যে রয়েছেন ১১৩ জন বাংলাদেশি।

রাজ্যের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যের পাঁচটি জেলায় রিফ্লেক্সোলজি সেন্টার এবং কোংসি বাড়িতে অভিযান চালিয়ে মোট ২৩৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়।

জোহর ইমিগ্রেশন ডিরেক্টর, দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন যে গত ডিসেম্বরে স্বেচ্ছাসেবী পুনর্বিন্যাস কর্মসূচি শেষ হওয়ার পর, তার বিভাগ আর নিয়োগকর্তা, প্রাঙ্গণের মালিক এবং অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং সুরক্ষা প্রদানকারী ব্যক্তিদের সঙ্গে আপস করবে না।

তিনি বলেন, প্রথম অভিযানে, গত শুক্রবার মধ্যরাতে পাঁচটি জেলায় একযোগে অভিযান চালিয়ে ১৩০ জন বিদেশী এবং দুটি রিফ্লেক্সোলজি সেন্টারের নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম