ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাকা উত্তরে ওয়ার্ড যুবদলের মাসব্যাপী ইফতার কর্মসূচি

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ মার্চ ২০২৫, বুধবার, ৯:৩১ অপরাহ্ন

banglahour

পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতার বিতরণের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তরের ৫নং ওয়ার্ড যুবদল।

বুধবার (৫ মার্চ) পল্লবী এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নির্দেশনায় এই ইফতার কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. ইব্রাহিম খলিল ও সদস্য সচিব মো. রিয়াজ।

ইফতার বিতরণ কর্মসূচি প্রতিদিন বিকাল ৫টা থেকে সাংবাদিক প্লট স্কুল মাঠের সামনে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদিন ৭০-৮০ জন এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর ইফতারের ব্যবস্থা থাকবে।

যুবদলের এই ইফতার কর্মসূচি পুরো রমজান মাসজুড়ে চলবে বলে জানা গেছে।


 

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯