ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদে ট্রেন ও সরকারি বাসের ভাড়া অর্ধেক করার আহ্বান পিনাকীর

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ১০:০৫ অপরাহ্ন

banglahour

ঈদ উপলক্ষে ট্রেন ও সরকারি বাসের ভাড়া ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন জনপ্রিয় লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ প্রস্তাব দেন তিনি।

পিনাকী বলেন, ঈদ উপলক্ষে ট্রেন ও সরকারি বাসের ভাড়া ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হোক। এ সময়টা কার্যকর থাকবে ঈদের সাত দিন আগে থেকে তিন দিন আগ পর্যন্ত। মোট চার দিন।

তিনি আরও বলেন, পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ট্রেন দূরপাল্লায় যুক্ত করা হোক। রেল বিভাগের হাতে যা সামর্থ্য আছে, তার পুরোটাই নিয়োগ করা হোক। বিআরটিসির বাস সবগুলো বিশেষ ব্যবস্থায় দূরপাল্লার যাত্রী পরিবহনে নিয়োগ করা হোক। প্রয়োজনে সরকার গাড়ি রিকুইজিশন করুক।

পিনাকী বলেন, ঈদে বাড়ি ফেরাটা যেন আনন্দময় হয়। ফেরত আসার সময়ে এ ব্যবস্থার দরকার নেই। যাওয়ার সময়েই দুর্বিষহ অবস্থা তৈরি হয়। 

তিনি আশা করেন, সরকার প্রস্তাব ভেবে দেখবে।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম