ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বঙ্গোপসাগরের লঘুচাপ গুরুত্বহীন, দেশের তাপমাত্রা বাড়ার আভাস

মতামত | মতামত ডেস্ক

(১ বছর আগে) ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৯:১২ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১১ এপ্রিল ২০২৫ (শুক্রবার) — পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে লঘুচাপের একটি বর্ধিতাংশ এখনো পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। দেশের অন্য এলাকাগুলোর আবহাওয়া থাকবে আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আবহাওয়াবিদরা বলছেন, আবহাওয়ার এই পরিবর্তন স্বাভাবিক মৌসুমি প্রবণতার অংশ হলেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

মতামত থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯