ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন, কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত

জাতীয় | অনলাইন ডেস্ক

(১১ মাস আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৬:২৯ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১১ মে — সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৈঠকের সারসংক্ষেপে জানানো হয়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর উদ্দেশ্য পূরণ ও বর্তমান প্রেক্ষাপটের আলোকে আইনটি সময়োপযোগী করতে এই সংশোধনী আনা হয়েছে। এতে বলা হয়, “সরকার যদি যুক্তিসঙ্গত কারণে মনে করে যে কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত, তবে তাকে বা উক্ত সত্তাকে সরকারি গেজেটের মাধ্যমে তফশিলে তালিকাভুক্ত ও নিষিদ্ধ ঘোষণা করতে পারবে।”

বর্তমান আইনে কেবল ব্যক্তি বিশেষের বিষয়ে নিষেধাজ্ঞার সুযোগ থাকলেও, কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান নেই। নতুন সংশোধনীতে সেই ঘাটতি পূরণের জন্য স্পষ্ট বিধান সংযোজন করা হয়েছে।

সারসংক্ষেপে আরও জানানো হয়, সংশোধিত আইনে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী প্রচারণা নিষিদ্ধ করার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, আগামীকাল (সোমবার) এই সংশোধনী অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে।

এই পদক্ষেপকে সন্ত্রাস প্রতিরোধে সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯