পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাত্রী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, এভিয়েশন সিকিউরিটি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের বিমানবন্দরে যথাসময়ে উপস্থিত হয়ে নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
