ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সৌদি আরবে ট্রাকের ধাক্কায় এক বাংলাদেশীর মৃত্যু

প্রবাস | অনলাইন ডেস্ক

(১১ মাস আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৭:৪৯ অপরাহ্ন

banglahour

সৌদি আরবের জেদ্দায় ট্রাকের ধাক্কায় ইমরান হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেদ্দার একটি স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ইমরান হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মিয়াজান ফরাজী বাড়ির নূর নবীর ছেলে।

ইমরানের বাবা নূর নবী জানান, সংসারের হাল ধরতে এবং ভালো একটি ভবিষ্যতের আশায় গত বছর আমার একমাত্র ছেলেকে সৌদি আরব পাঠাই। সেখানে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি নেয় সে। রোববার মোটরসাইকেলযোগে জেদ্দার একটি এলাssssssকায় ফুড ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হয় ইমরান। পরে জেদ্দায় অবস্থিত একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

তিনি হাংগার স্টেশন নামে একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বলেন, অনেক আশা নিয়ে ছেলেকে বিদেশে পাঠালাম; কিন্তু আজ স্বপ্নের সঙ্গে আমার ছেলেকেও হারালাম। সরকারের কাছে আকুল আবেদন, আমার ছেলের মৃতদেহ দ্রুত দেশে আনতে যেন সহায়তা করা হয়।

স্থানীয়রা জানান, ইমরান শান্ত স্বভাবের ভদ্র ও পরিশ্রমী একজন তরুণ ছিলেন। তার এভাবে চলে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯