ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯:৪৬ পূর্বাহ্ন

banglahour

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকেলে কাজ শেষে ফেরার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরেক বাংলাদেশি আহত হয়েছেন।


নিহত সাইফুল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাও (কন্টিনালা) গ্রামের মো. শারজান মিয়ার বড় ছেলে। আহত আহত হয়েছেন একই গ্রামের আবুল কাশেমের ছেলে আকমল হোসেন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসারের হাল ধরতে এবং ভালো ভবিষ্যতের আশায় ২০২১ সালের ডিসেম্বরে সাইফুল সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি তানমিয়া ফুড গ্রুপে ইলেকট্রিশিয়ান কাজে কর্মরত ছিলেন। কাজ থেকে ফেরার পথে তিনি গাড়ি উল্টে নিহত হন।


নিহতের প্রতিবেশী আরিফুল জানান, পরিবারের হাল ধরতে অল্প বয়সে বিদেশে পাড়ি জমায় সাইফুল। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম