ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেহেন্দিগঞ্জের বালিয়া গ্রামকে রক্ষার দাবিতে মানববন্ধন, ভয়াবহ নদীভাঙনে বিলীন শতাধিক ঘরবাড়ি

সারাদেশ | বরিশাল ব্যুরো রিপোর্ট

(১ বছর আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১১:২১ অপরাহ্ন

banglahour

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামকে মেঘনা নদীর ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৪ জুন) বিকেলে গ্রামের শত শত মানুষ মেঘনার পাড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণ করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী চৌধুরী, উত্তর উলানিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আসাদুল হক মিল্টন চৌধুরী, বিএনপি নেতা মামুন হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিন কালু, প্রবীণ শিক্ষক আব্দুল হাই, ইউপি সদস্য আবুল কালাম, যুবদল নেতা জাকির হাওলাদারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা অভিযোগ করেন, চলতি বর্ষায় মেঘনার ভাঙনে বালিয়া গ্রামের শতাধিক বাড়ি এবং শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উলানিয়া বাজার থেকে আলীগঞ্জ বাজার পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হলেও এর মধ্যে বালিয়া গ্রামের দেড় কিলোমিটার অংশ বাদ দেওয়া হয়েছে। অথচ ওই অংশটিই সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

স্থানীয়রা জানান, বালিয়া গ্রামটি কয়েক শত বছরের পুরনো, যেখানে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করেন। বছরের পর বছর ধরে নদীভাঙনে গ্রামের আয়তন ক্রমেই কমে আসছে। এখনই যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাবে বালিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো সরকার এ এলাকায় কার্যকর উদ্যোগ নেয়নি। এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে ভাঙনরোধে সিসি ব্লক ও জিও ব্যাগ ফেলার ব্যবস্থা গ্রহণ করা হোক এবং স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্প গ্রহণ করুক পানি উন্নয়ন বোর্ড।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, “উত্তর উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামটি মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে—বিষয়টি আমরা জেনেছি। দ্রুতই পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, যাতে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম