তাবলিগ জামাত (বাংলাদেশ শুরায়ি নেজাম) এর প্রবীণ মুরব্বি, কাকরাইল মারকাজের প্রায় ৫০ বছরের মুকিম ও দেশি তাশকিলের জিম্মাদার ডা. সাইফুদ্দিন (রহ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা আজ (সোমবার) বাদ জোহর ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জের চরপাড়ায় মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় হাজার হাজার মুসল্লী অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ডা. সাইফুদ্দিনকে দাফন করা হয়।
তিনি রোববার রাতে ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জের চরপাড়ায় মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তিনি ইন্তেকাল করেন।
ডা. সাইফুদ্দিন প্রায় পাঁচ দশক ধরে কাকরাইল মারকাজে অবস্থান করে দ্বীনি খেদমতে ছিলেন। তিনি তাবলিগ জামাতের দেশি তাশকিলের জিম্মাদার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে তাবলিগ জামাতের ময়মনসিংহ জেলা মারকাজের সুরা সদস্যগণসহ জেলা ও উপজেলা সাথি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সেইসাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
পরম করুনাময় আল্লাহ মরহুমের জীবনের সকল দ্বীনি খেদমত ও কোরবানিকে কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
