খুলনার খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম এসআই মোঃইসতিয়াক আহমেদের নেতৃত্বে ফোর্সসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
তথ্য প্রযুক্তির সহায়তায় কেএমপি, খুলনার খালিশপুর থানার থানার মামলা নং-২১, তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬। চোরাই মোটরসাইকেল একটি BAJAJ PULSAR 150 সিসি মোটর সাইকেল যার রেজিস্ট্রেশন নং-খুলনা মেট্রো-ল-১৩-৬৬৪৮,ইঞ্জিন নং- DHXCMF25906, চেসিস নং- PSUA11CY2NTM53819, মূল্য অনুমান ২,৪০,০০০/-(দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা উদ্ধারের জন্য খুলনা এবং বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পরে তারা বটিয়াঘাটা থানার শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৫/১০/২০২৬ রাত আনুমান ০৩:৪৫ ঘটিকায় অত্র মামলার মূল আসামি চোর চক্রের মূল হোতা ১) আকবার হোসেন মুন্না (২৬), পিতা-মজিবুর রহমান, মাতা-আসমা, সাং-আলিপুর, থান-রামপাল, জেলা-বাগেরহাট, এ/পি সাং-দারোগাভিটা,থানা-বটিয়াঘাটা,জেলা-খুলনাকে গ্রেফতার করা হয় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদর থানা এলাকা হতে আসামি ২) রাব্বি (২০), পিতা-রকিব নকিব, মাতা-রজিনা বেগম, সাং-বারুইপাড়া বাজার সুতাইল, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট। তাকে তার নিজ বাসা হতে সকাল ০৮. ৫০ ঘটিকায় গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি তারিকুল ইসলাম চঞ্চল (৩০) এর বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আকবর হোসেন মুন্না (২৬) এর দেখানো ও সনাক্ত মতে অত্র মামলার চোরাইকৃত আলামত মোটরসাইকেলটি সহ ২ জন কে আটক করে । একটি সুজুকি জিক্সার নীল রঙের মোটরসাইকেল
৩। একটি লাল রঙের হোন্ডা কোম্পানির লিভো মোটরসাইকেল
৪।একটি নীল রঙের এফ জেড ভার্সন ফোর মোটরসাইকেল উদ্ধার করা হয় যার সর্বমোট আনুমানিক বাজার মূল্য ১২,২৫,০০০/-(বারো লক্ষ পঁচিশ হাজার) টাকা । থানার রের্কডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে আসামী ১)আকবর হোসেন মুন্না(২৬) এর নামে ১২(বারো)টি চুরি মামলা পাওয়া যায়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত বাকি মোটরসাইকেল গুলোর মালিকানা তথ্য সংগ্রহ চলমান।
মাদক সন্ত্রাস চোর সিন্ডিকেট দমনে খালিশপুর থানা পুলিশ অভিযান অব্যাহত রাখবে বলে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
