ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর গোয়ালন্দে বিএসটিআইয়ের অভিযানে বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ৮:৩৯ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীর গোয়ালন্দে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিস্কুট, ব্রেড ও কেক উৎপাদন ও বিক্রির দায়ে রাজধানী ব্রেড এন্ড বেকারী নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দৌলতদিয়ার স্টেশন রোডে অবস্থিত রাজধানী ব্রেড এন্ড বেকারী প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করে বিস্কুট, ব্রেড ও কেক উৎপাদন এবং বিক্রয়-বিতরণ করা হচ্ছিল। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৬ ও ৩১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটি থেকে জব্দ করা ফুড গ্রেডবিহীন রং জনসম্মুখে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী মো. মুনতাসির হাসান খান।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. সাব্বির হোসেন পুলক।

জনস্বার্থে ভেজাল ও মানহীন পণ্যের বিরুদ্ধে বিএসটিআই, ফরিদপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম