ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান

সারাদেশ | মনিরুল ইসলাম,প্রতিনিধি, কুয়াকাটা।

(১ বছর আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৫:৪১ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিক তারেক মৃধার (২৫) বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন এক কলেজপড়ুয়া তরুণী মোসা. জান্নাতি ওরফে সারা মনি (২০)। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে তারেকের বাড়িতে এ অবস্থান নেন তিনি।

ভুক্তভোগী জান্নাতি কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া গ্রামের আলাউদ্দিনের মেয়ে এবং ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সদ্য এইচএসসি পাস করেছেন।

জান্নাতির অভিযোগ, প্রায় দেড় বছর আগে বৈশাখী মেলায় তারেকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কুয়াকাটা ও অন্যান্য স্থানে ঘুরতে নিয়ে যান তারেক এবং একাধিকবার রাত্রিযাপন করেন। কিন্তু হঠাৎ করেই সম্পর্ক অস্বীকার করে তারেক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

মঙ্গলবার প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেওয়ার পর তারেকের মা তাকে টেনে-হিঁচড়ে বের করে দিয়ে ঘরে তালা দিয়ে চলে যান বলে অভিযোগ করেন জান্নাতি। এরপরও তিনি পুনরায় সেখানে ফিরে গিয়ে অবস্থান অব্যাহত রাখেন।

বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারেকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বাবা ফারুক মৃধা বলেন, “আমার ছেলের বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা। এসব সাজানো নাটক।”

ঘটনার বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, “ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।”

সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্ব পাচ্ছে
স্থানীয়রা মনে করছেন, প্রেম ও সম্পর্কের দায়ভার এড়িয়ে যাওয়ার প্রবণতা সামাজিকভাবে উদ্বেগজনক। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এদিকে তরুণীর পরিবারও তার ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম