ঢাকা: শুরু হল ভাষায় মাস ফেব্রুয়ারি। এ মাসে ভাষা শহীদদে সম্মান জানিয়ে বাংলা ভাষায় রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো: খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দার বলেন, আজ ১ ফেব্রুয়ারি। ভাষার মাস শুরু। তাই ভাষা শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায়টি বাংলায় ঘোষণা করছি।
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত ও রিটের পক্ষে আইনজীবী মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
