ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হায়! হাসান-হায়! হুসেন—মাতমে ভারি ওসমানীনগর, পবিত্র আশুরায় পাঞ্জাতনের মোকামগুলোতে তাজিয়া মিছিল ও শোকানুষ্ঠান

ধর্ম | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ৩:২৪ অপরাহ্ন

banglahour

সিলেটের ওসমানীনগরে পবিত্র আশুরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার (৬ জুলাই) ১০ মহরম উপলক্ষে উপজেলার বিভিন্ন পাঞ্জাতনের মোকাম এলাকায় আয়োজন করা হয় শোকানুষ্ঠান, তাজিয়া মিছিল, মিলাদ মাহফিল এবং দোয়া।আশুরার দিনে গোটা ওসমানীনগর আকাশ-বাতাস মুখর হয়ে ওঠে "হায়! হাসান-হায়! হুসেন" ধ্বনিতে। কারবালার শোকাবহ স্মৃতি হৃদয়ে ধারণ করে হাজারো ধর্মপ্রাণ মানুষ শরিক হন মাতমে। শিশু-কিশোর, নারী-পুরুষ সকল বয়সী মানুষের অংশগ্রহণে পাঞ্জাতনের মোকামগুলোতে শুরু হয় জারি, দোয়া, মিলাদ এবং শোকমিছিল।উপজেলার গুরুত্বপূর্ণ মোকামগুলো—গোয়ালাবাজার ইউপির মরহুম পীর ওয়াছিদ আলীর বাড়ির ব্রাহ্মণগ্রাম মোকাম, এওলাতৈল, মতিয়ারগাঁও, নিজ করনসী পূর্বপাড়া, বড় ইসবপুর পীরবাড়ী, গজিয়া ও ইব্রাহিমপুর, কোনাপাড়া পাঞ্জাতনের মোকাম এবং ইশান শাহ মাজারে পবিত্র আশুরা উপলক্ষে হাজারো মানুষের সমাগম ঘটে। তাজিয়া মিছিল ঘিরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

শোকানুষ্ঠানে ৬১ হিজরির ফোরাত নদীর তীরে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের স্মরণে মাতম করেন এলাকাবাসী। ইয়া হুসেন! ইয়া হুসেন ধ্বনিতে গোটা এলাকা কেঁপে ওঠে।

পবিত্র আশুরা উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল, রোজা পালন, শিরনি বিতরণ, গরিবদের মাঝে খাদ্য বিতরণ এবং ইবাদত-বন্দেগির আয়োজন করা হয়। মসজিদে মসজিদে হয় বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

পাক-পাঞ্জাতনের শানে এই ঐতিহ্যবাহী আয়োজন ওসমানীনগরের ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক অনন্য সংস্কৃতি হিসেবে রয়ে গেছে। ধর্মীয় অনুভূতি আর ঐতিহ্য মিলে আশুরার দিনটি পরিণত হয় এক গভীর ভাবগম্ভীর পরিবেশে।

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম