ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

ধর্ম | ইমরান খান, প্রতিনিধি, রাজবাড়ী।

(১ বছর আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ৫:৫০ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাতুর পরিবেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। রবিবার (৬ জুলাই) সকালে জেলা শহরের বড় মসজিদ থেকে আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ী শাখার উদ্যোগে একটি তাজিয়া মিছিল বের করা হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বড় মসজিদে গিয়ে শেষ হয়। এতে প্রায় ১৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। তাজিয়া মিছিলের নেতৃত্ব দেন আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ী শাখার ভারপ্রাপ্ত সভাপতি নাসিম আল শফি।এদিন হিজরি ৬১ সালের কারবালার শোকাবহ ঘটনার স্মরণে মুসলমানরা রোজা রাখা, নামাজ, দোয়া, মিলাদ মাহফিল, জিকির-আসকার, ওয়াজ-নসিহতসহ নানা ধর্মীয় কর্মসূচির মাধ্যমে আশুরা পালন করেন।উল্লেখ্য, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর পরিবারবর্গ ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন এই দিনে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তাঁদের আত্মত্যাগ মুসলমানদের হৃদয়ে চির স্মরণীয় হয়ে আছে।

এ উপলক্ষে রাজবাড়ীতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম