ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় |

(৩ বছর আগে) ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১২:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: দেশের প্রথম পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলক উন্মোচনের পর মোনাজাত করেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সংসদ সদস্য শামীম ওসমান ও প্রকল্প সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) পূর্বাচল নতুন শহর প্রকল্প, নারায়ণগঞ্জের রূপগঞ্জ রাজউক কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রো রেললাইন নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করেন তিনি।

এ পাতাল রেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার কোটি টাকা। এর মধ্যে জাপানি ঋণ ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা। আর বাকি অর্থ সরকারি তহবিল থেকে মেটানো হবে। এই পাতালরেল হচ্ছে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি-১) প্রকল্পের আওতায়। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম