চা শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যূনতম ৬০০ টাকা দৈনিক মজুরি, পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা ও ভূমি অধিকারের দাবিতে সিলেটে অনুষ্ঠিত হলো চা শ্রমিক কনভেনশন। শনিবার (২০ জুলাই ২০২৫) বিকাল ৩টায় শহীদ সুলেমান হলে চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই কনভেনশন অনুষ্ঠিত হয়।
কনভেনশনের আগে একটি সুসজ্জিত মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সুলেমান হলে এসে মিলিত হয়।
কনভেনশনে সভাপতিত্ব করেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রের সভাপতি অজিত রায় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বচন কালোয়ার।
আলোচনায় অংশ নেন—
এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সাবেক সভাপতি, সিলেট জেলা আইনজীবী সমিতি;
মাসুদ রানা, সমন্বয়ক, বাসদ (মার্কসবাদী);
মানস নন্দী, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন;
সঞ্জয় কান্ত দাস, সাংবাদিক;
সবুজ তাতি, সভাপতি, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র;
হৃদয় মুদি, আহ্বায়ক, বাংলাদেশ চা শ্রমিক আন্দোলন;
রতিলাল নায়েক, সভাপতি, বুরজান চা বাগান;
অরুণ বুনার্জী, সভাপতি, লালাখাল চা বাগান;
সাইদুল ইসলাম সুহেল, সুশেন কুর্মী, শ্যামল বাড়াইক, লিপি গঞ্জু প্রমুখ।
১১ দফা দাবিতে সোচ্চার চা শ্রমিক নেতৃবৃন্দ
বক্তারা বলেন, চা শ্রমিকদের বঞ্চনার ইতিহাস ১৮০ বছরের পুরনো। সরকার পরিবর্তন হয়, ক্ষমতার রঙ বদলায়, কিন্তু চা শ্রমিকদের ভাগ্য বদলায় না।
তাঁদের প্রধান দাবি ছিল:
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ
চাল, ডাল, তেল, চিনি সহ পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা
‘চা শ্রমিক স্বার্থবিরোধী গেজেট ২০২৩’ বাতিল
চা শ্রমিকদের ভূমির ওপর আইনি মালিকানা
সরকারি উদ্যোগে রুগ্ন চা বাগান চালু
শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন
অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা
টিকা পাতার দ্বিগুণ মজুরি পিএফ দুর্নীতি বন্ধ বক্তারা জানান, সিলেটের ২৩টি চা বাগানের কোনটিতেই সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। স্বাস্থ্যকেন্দ্রগুলো অকার্যকর। এমবিবিএস চিকিৎসক দূরের কথা, প্রশিক্ষিত নার্সও নেই। এছাড়া মাতৃত্বকালীন ছুটিও অত্যন্ত সীমিত।এছাড়া তারা অভিযোগ করেন, ভূমি দখল, রিসোর্ট নির্মাণ ও ট্যুরিজমের নামে চা শ্রমিকদের বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র চলছে।কনভেনশনের শেষে বক্তারা জানান, চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের এই আন্দোলন এখন সার্বিক রূপ পাবে। মাঠে-ময়দানে গণআন্দোলনের মাধ্যমে এই ১১ দফা দাবি বাস্তবায়নের সংগ্রাম গড়ে তোলা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
