ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাইলস্টোন ট্রাজেডি: হতাহতদের জন্য পিরোজপুরে বিএনপির দোয়া মাহফিল

সারাদেশ | মো.মিজানুর রহমান,পিরোজপুর প্রতিনিধি।

(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৮:৫৩ অপরাহ্ন

banglahour

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতদের আত্মার মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদসহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতারা বলেন, বেসামরিক স্থাপনায় এমন ভয়াবহ দুর্ঘটনা দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। সরকারের উচিত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ জনসমক্ষে প্রকাশ করা।তারা আরও বলেন, “শুধু শোক প্রকাশ যথেষ্ট নয়, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।এ সময় নিহতদের পরিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দাবি করেন নেতৃবৃন্দ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের আহ্বায়ক অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম