ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশের বস্ত্র খাতে ২৫ কোটি ডলার বিনিয়োগ করছে হান্ডা ইন্ডাস্ট্রিজ

অর্থনীতি | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(৮ মাস আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১০:২৯ অপরাহ্ন

banglahour

হংকং-ভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে তারা দুটি গার্মেন্টস কারখানা এবং একটি নিটিং ও ডায়িং কারখানা স্থাপন করবে। এই বিনিয়োগের মাধ্যমে সরাসরি কমপক্ষে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে হান্ডা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হান চুন এ বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)–এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-র নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মো. জিয়াউর রহমান।

অধ্যাপক ইউনূস হান্ডার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতে চীনা বিনিয়োগ আরও বাড়ানো দরকার। হান্ডা এই খাতে নেতৃত্ব নিক এবং অন্যান্য চীনা বিনিয়োগকারীদেরকেও আকৃষ্ট করুক।

তিনি হান্ডাকে বাংলাদেশের উদীয়মান ডিজাইনারদের প্রশিক্ষণ দিতে উৎসাহিত করেন যাতে তারা আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের রুচি সম্পর্কে ভালোভাবে জানতে পারেন।

এর আগে হান্ডা ইন্ডাস্ট্রিজ ১৫ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা করেছিল এবং গত এপ্রিল মাসে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরবর্তী বিশ্লেষণ ও সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতায় তারা বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ২৫ কোটি ডলারে উন্নীত করেছে।

হান চুন বলেন, বিডা, বেজা এবং বেপজার সঙ্গে আলোচনা আমাদের আস্থা দিয়েছে। আমরা সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের পোশাক খাতকে আরও শক্তিশালী করতে চাই।

তিনি প্রধান উপদেষ্টাকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন পোশাক কারখানার নকশা উপস্থাপন করেন। প্রথম পর্যায়ে ৮ কোটি ডলারের বিনিয়োগে মিরসরাইয়ের জমি লিজ চুক্তি বুধবার সই হবে। দ্বিতীয় পর্যায়ের জমি ও অবকাঠামো সুবিধা চূড়ান্ত করতে কাজ চলছে, যা এ বছরের শেষ নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯