বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম (নুর) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, ‘ল’ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সিইও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, ইসলামি স্কলার শায়েখ জামাল উদ্দীন, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গির কবির সরকার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, অ্যাচিভমেন্ট সনদ, গিফট প্যাক ও ফুল তুলে দেওয়া হয়। এ সময় অভিভাবক, সাংবাদিক এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
