ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সৌদিতে বিদ্যুৎস্পৃষ্টে কটিয়াদীর যুবকের মৃত্যু, পরিবারে শোকের মাতম

প্রবাস | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ৮:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩৮ পূর্বাহ্ন

banglahour

সৌদি আরবের রিয়াদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরগঞ্জের কটিয়াদীর সেলিম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ খবর পাওয়ার পর থেকে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৩ আগস্ট) সৌদি সময় দুপুরে রিয়াদের সুফিয়া এলাকায় একটি খামারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর প্রেমারচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়।

পারিবারিক সূত্রে জানা যায়, সেলিম দীর্ঘ আট বছর ধরে সৌদিতে ইলেকট্রিশিয়ানের কাজ করছিলেন। শনিবার কাজে গিয়ে পানির একটি মোটরের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সেলিমের মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা সুফিয়া ও বাবা সিরাজ মিয়া। এলাকাবাসীরাও গভীর শোকাহত। মা সুফিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে দেশে এলে বিয়ে দেবো বলে আশা করেছিলাম। কিন্তু সব স্বপ্ন শেষ হয়ে গেল। এখন শুধু চাই, দ্রুত ছেলের লাশ দেশে আনা হোক।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম