ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
ল’ইয়ার্স কাউন্সিলের প্রীতি সমাবেশ বক্তরা

দেশে আইনের শাসন বলতে কিছু নেই

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৮:২১ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা জজ কোর্ট শাখার উদ্যোগে বিজ্ঞ আইনজীবীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তরা বলেন, বাংলাদেশে আজ আইনের শাসন বলতে কিছু নেই। দেশের বিচার ব্যবস্থার সার্বিক উন্নয়নে আইনজীবীগণকে তাদের নিজ নিজ ক্ষেত্রে আরো দক্ষতা প্রদর্শন করতে হবে। বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে অবদান রাখতে হবে।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর স্টার কাবাব হোটেল এন্ড রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মুখ্য বিষয় ছিল আসন্ন ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৩-২০২৪ উপলক্ষ্যে ভোটারদের মাঝে উৎসাহ উদ্বিপনা সৃষ্টি করা। 

প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার। 

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের ঢাকা জজ কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা ও পটুয়াখালীর বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা ড. রেজাউল করিম। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নীল দল প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, সিনিয়র সহ- সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ঢাকা বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট মঈনুদ্দিন, অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট জালাল উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট আবু বাক্কার সিদ্দিক, অ্যাডভোকেট আজমত হোসাইন, অ্যাডভোকেট শরীফ উদ্দিন খন্দকার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সহ বিজ্ঞ আইনজীবী নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার বলেন, রাষ্টের পুনর্গঠন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে দেশের বিজ্ঞ আইনজীবীগণকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এশিয়ার সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতিকে একটি আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা সম্বলিত আইনজীবী সমিতি হিসেবে গড়ে তোলার জন্য, সাধারণ আইনজীবীদের প্রাণের দাবি পূরণের জন্য বিচারাঙ্গনের উন্নয়ন ও আইনজীবীদের পেশাগত মান উন্নয়নের জন্য তিনি আসন্ন নির্বাচনে বাংলাদেশ নীল প্যানেলের প্রার্থীদেরকে ভোট দেয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, বর্তমান এই ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক ও অনির্বাচিত একনায়কতান্ত্রিক সরকারের হাত থেকে দেশের আইন অঙ্গনকে রক্ষার জন্য এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত ও আইনের শাসন কায়েমের লক্ষে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেল মনোনীত প্রার্থীদের পক্ষে ভোটাধিকার প্রদানের মাধ্যমে নিরঙ্কুশভাবে বিজয়ী করার জন্য তিনি আইনজীবীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশে আজ আইনের শাসন বলতে কিছু নেই। দেশের বিচার ব্যবস্থার সার্বিক উন্নয়নে আইনজীবীগণকে তাদের নিজ নিজ ক্ষেত্রে আরো দক্ষতা প্রদর্শন করতে হবে। বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে অবদান রাখতে হবে। বাংলাদেশে সত্যিকার ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে আইন অঙ্গনে গতিশীলতা ও বিচারপ্রার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আসন্ন আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেলের প্রার্থীগণকে বিজয়ী করার জন্য উদাত্ব আহ্বান জানান।

ড. রেজাউল করিম বলেন, ঢাকা আইনজীবী সমিতিতে নীল প্যানেলকে পরিপূর্ণভাবে নির্বাচিত করার জন্য সকল আইনজীবী ভোটারদের এগিয়ে আসতে হবে। যাতে করে নীল প্যানেল বিজয়ী হওয়ার পর সততা ও নিষ্ঠার সাথে আইনজীবীদের অধিকার মান-মর্যাদা সমুন্নত রাখতে প্রচেষ্টা চালিয়ে যেতে পারে।

উল্লেখ্য ঢাকা আইজীবী সমিতি ২০২৩-২০২৪ নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতিও সম্পন্ন হয়। নীল প্যানেলে নীল দল প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক (ব্যালট নং-১), ইসি মেম্বার হিসেবে অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন (ব্যালট নং ১৮) এবং অ্যাডভোকেট আরিফ (ব্যালট নং ০৬) প্রত্যেকে নিজ নিজ অবস্থান জানান।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম