ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ধর্ম | রিফাত রহমান, প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৪:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

banglahour

চুয়াডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চুয়াডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এবং ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিনহাজুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নানআব্দুস সালাম আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় দোয়া পরিচালনা করেন মুফতি রুহুল আমিন

অপরদিকে, চুয়াডাঙ্গা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে বেলা ১১ টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ফিল্ড সুপারভাইজার মজিবর রহমান স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি জুনায়েদ আল হাবিবি। দোয়া পরিচালনা করেন স্বাধীন সাইফুল্লাহ

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম