আগামী সংসদ নির্বাচনে সকল প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা প্যারিস্থ বাংলাদেশ দূতাবাস প্রাংগণে ৯ সেপ্টেম্বর সমাবেশ করতে যাচ্ছে। বাংলাদেশ নাগরিক পরিষদের পক্ষ থেকে ফ্রান্সের সকল প্রবাসীর উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির নেতারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে ভোট দিতে পারেন- এটি তাদের দীর্ঘদিনের দাবি। দুঃখজনক হলেও সত্য যে, অতীতের কোনো সরকারই এ দাবি পূরণে আন্তরিকতা দেখায়নি। বিগত ৫৪ বছর শুধু মুলা ঝুলিয়ে রাখা হয়েছিল। অথচ প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। ভোটাধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার।
প্রবাসী নেতারা আরও বলেন, “এবার যদি প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা না হয়, তাহলে হয়তো আর কখনো করা হবে না। বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে প্রবাসীরা দূতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন, সভা-সমাবেশ করেছেন। সর্বশেষ ৫ আগস্ট রেমিট্যান্স পাঠানো বন্ধ করে সরকারের টনক নাড়িয়ে দিয়েছিলেন। তাই প্রবাসীদের ন্যায্য ভোটাধিকার অবশ্যই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিতে হবে।”
প্রবাসী এই নেতা আরও বলেন, “ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা আমরা দেখতে চাই। প্রবাসীদের ভোটার তালিকা প্রস্ততির কাজ শিগগিরই শুরু হয়েছে দেখতে চাই।”
সমাবেশের সময় ও স্থান:
৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার বিকাল ৩টা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
