ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে সিরাতুন নবী (সা.) উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

ধর্ম | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)।

(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১১:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২৭ অপরাহ্ন

banglahour

কটিয়াদীতে সিরাতুন নবী (সা.) উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভায় বক্তারা এবং অতিথিরা।


কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় সাবেক পৌরসভা মোড়ের স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক ছিলেন ঢাকা তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক।

কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামের উলামা বিভাগের সভাপতি মাওলানা মুফতি শফিকুল ইসলাম নূরী সভার সভাপতিত্ব করেন। কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান সভা সঞ্চালনা করেন।
সভায় বিশেষ আলোচক ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল এবং কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামের ইউনিট সদস্য অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম খালেদ। এছাড়া ফেকামারা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব উপস্থিত ছিলেন।

অন্যান্য উপস্থিতি: কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুল হক বিএসসি, পৌর আমির আনিসুর রহমান রুবেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম দুলাল প্রমুখ।

 

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম