ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

শিক্ষা | ময়মনসিংহ প্রতিনিধি।

(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৫৩ পূর্বাহ্ন

banglahour

ডিজিটাল যুগে সাক্ষরতা প্রসার প্রতিপাদ্যে ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে নগরীর মেহগনি রোড থেকে একটি র‌্যালি বের হয়ে জয়নুল উদ্যানে গিয়ে শেষ হয়।

হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণকারীরা সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে আহ্বান জানান।

পরে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা কর্মকর্তা নাহিদা পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য রেবেকা সুলতানা ও রকিব হোসেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম