ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সামনে সমাবেশ

প্রবাস | আবু তাহের ফ্রান্স প্রতিনিধি ।

(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৮ অপরাহ্ন

banglahour

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর আয়োজনে সোমবার (৯ সেপ্টেম্বর) এ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে গত ৫৪ বছরে কোনো সরকারই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আন্তরিক ছিল না। অথচ প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। ভোটাধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্বর এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমরান আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া, পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ, অনলাইন একটিভিস্ট মীর জাহান, ইউরো বার্তা সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম, কমিউনিটি নেতা মনিরুল ইসলাম, এটিএন বাংলা রিপোর্টার রাবেয়া আক্তার সুবর্না, সাংবাদিক নয়ন মামুন, আব্দুল মালিক হিমু, এনায়েত হুসেন সুহেল, কার্যনির্বাহী সদস্য ফারিয়া মাহবুবা আলম, বন্ধন পরিচালক শিউলি গিয়াস, ট্রেজারার আরিফুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব জিয়া উদ্দিন চৌধুরী, প্রবাসের আলো সম্পাদক ওমর ফারুক প্রমুখ। শুভেচ্ছা শেখ ফরাসি ভাষায় বক্তব্য রাখেন। এসময় দেশাত্মবোধক গান পরিবেশন করেন প্যারিস শিল্পীগোষ্ঠীর সদস্যরা।

বক্তারা স্মরণ করেন, ফ্যাসিবাদ-বিরোধী গণঅভ্যুত্থানে প্রবাসীরা বিদেশের মাটিতে থেকে বাংলাদেশের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিশেষ করে ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রতিবাদে রেমিট্যান্স বন্ধ আন্দোলন এবং ফ্রান্সের প্লাস দো লা বাস্তিল, প্লাস দো লা নেশন ও প্লাস দো লা রিপাবলিক-এ বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের গণঅভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

তারা বলেন, প্রবাসীরা এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে সমতা, সু-শাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতেই হবে। অন্যথায় এ সুযোগ হয়তো আর আসবে না।

সমাবেশ শেষে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর পক্ষ থেকে রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম