ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

শিক্ষা | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৯:৫০ অপরাহ্ন

banglahour

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ০১ সেপ্টেম্বর সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠা বার্ষিকী “বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫”।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের অংশ হিসেবে ১৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও আইইপিটি এর পরিচালক প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান,
পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুল হক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবসে আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণকারী হল সমূহের মধ্যে থেকে সেরা র‌্যালির স্থান করে নেওয়া হল সমূহ রোকেয়া হল (প্রথম), শহীদ স্মৃতি
হল (দ্বিতীয়) ও ফজলুল হক হল (তৃতীয়)। এসময় বিজয়ীদের বিশ্ববিদ্যালয়ের স্মারক উপহার তুলে দেন অতিথিবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের
সাংস্কৃতিক ক্লাব সহ বিভিন্ন ক্লাবের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম