ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমদানী কমিয়ে দেশে চশমার উৎপাদন বাড়ানোর আহ্বান

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৩:৫১ অপরাহ্ন

banglahour

ঢাকা: চশমা ব্যবসায়ীদের আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবাসয়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) -এর সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতি আয়োজিত ১০ম বাংলা অপটিকা-২০২৩ (আন্তর্জাতিক অপটিক্যাল ফেয়ার) এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, অবৈধভাবে চশমা আমদানি প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। চশমা একটি অতি জরুরি পণ্য, এর চাহিদাও অনেক। কিন্তু চাহিদার পুরোটাই আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। অথচ চশমার উৎপাদন প্রক্রিয়া কঠিন কোন কাজ নয়। প্রয়োজনে কাঁচামাল আমদানি করে দেশেই চশমা উৎপাদন করতে হবে উদ্যোক্তাদের।

চশমা শিল্পের প্রসার এবং সংকট নিরসনে আগামি বাজেটের আগেই ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে অর্থমন্ত্রণালয়সহ জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আলোচনার পদক্ষেপ নেয়া হবে বলেন জানান মোঃ জসিম উদ্দিন। চশমা শিল্পের উন্নয়নে এফবিসিসিআই সব ধরণের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন তিনি।

মোঃ জসিম উদ্দিন বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। এই সুযোগ ব্যবসায়ীদের কাজে লাগাতে হবে। দেশে দক্ষ জনশক্তি রয়েছে, উন্নত প্রযুক্তি রয়েছে। সরকারও সহযোগিতা দিচ্ছে। তাই দেশে চশমাশিল্প গড়ে না ওঠার কোনো কারণ নেই।

বাংলাদেশ চশমাশিল্প ও বণিক সমিতির সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই -এর পরিচালক জনাব নিজাম উদ্দিন রাজেশ, হাফেজ হারুন, বাংলাদেশ অপটিক্যাল ইন্ডাস্ট্রিজ এন্ড ট্রেডার্স এসোসিয়েশন (বোটা) -এর সভাপতি জনাব সানাউল্লাহ খান, মেলা কমিটির চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বোটা) মোঃ মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন খান, মেলা কমিটির উপদেষ্টা প্রমুখ।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম